× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলোচিত কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের সদস্য কানা রাব্বি গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ১০:২০ এএম

আপডেট : ০৫ মার্চ ২০২৫ ১০:৪৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবী থেকে আলোচিত কিশোর গ্যাংয়ের কুখ্যাত ‘ভইরা দে’ গ্রুপের সদস্য কানা রাব্বিকে (২১) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

বুধবার (৫ মার্চ) র‌্যাব থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব-৪ জানিয়েছে, খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তার এবং জঙ্গিবাদের মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উদ্‌ঘাটনের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার জন্য জোরালো তৎপরতা অব্যাহত আছে।

বর্তমানে রাজধানীতে বহুল আলোচিত বিপথগামী কিশোর গ্যাং বিভিন্ন ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, নারীদের উত্ত্যক্তসহ মাদক সেবন ও ব্যবসায় ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে। এ ধরনের বিপথগামী কিশোর অপরাধীদের আইনের আওতায় আনার জন্য র‌্যাব সদা সচেষ্ট।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ মার্চ) রাতে রাজধানীর পল্লবী থেকে কুখ্যাত ‘ভইরা দে’ গ্রুপের সদস্য মো. রাব্বি ওরফে কানা রাব্বিকে গ্রেপ্তার করেছেন র‌্যাব সদস্যরা।

কানা রাব্বিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পল্লবীতে বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। যার মধ্যে কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের ২০-২৫ জন সক্রিয় সদস্য রয়েছে। এ গ্যাংয়ের সদস্যরা পল্লবী থানার কালশীসহ আশপাশ এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন, নারীদের উত্ত্যক্তসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে। সম্প্রতি বিভিন্ন সমাজ ও সংবাদ মাধ্যমে কিশোর গ্যাং ভইরা দে গ্রুপের ওপর বেশ কিছু সংবাদ প্রকাশিত হয় বলেও জানায় র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জোরালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‌্যাব-৪।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা