× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতিরঝিলে চলন্ত গাড়িতে আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিসের গাড়ি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১৪:১১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে একটি চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসের গাড়ির আধা ঘণ্টা সময় লাগে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবর পায়। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, রাজধানীর হাতিরঝিলে একটি ওভারপাসের ওঠার মুখে চলন্ত একটি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর ১২ টা ২৫ মিনিটে খবর পাওয়ার পর তেজগাঁও স্টেশন থেকে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে। ১২টা ৫০ মিনিট পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারেনি।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের গাড়ি পুলিশ প্লাজার সামনে আটকা রয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে সহযোগিতা জন্য। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাতিরঝিলের ওভারপাসে একটি মাইক্রোবাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার ফলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যানজট এড়াতে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাজু বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে হাতিরঝিলের মহানগর ব্রিজের ওপরে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ব্রিজ দিয়ে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা