× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৫ ১৩:৪৬ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৫ ১৬:৪২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর শাহাজাদপুরে একটি আবাসিক হোটেলে আগুন লেগে চারজন নিহত হয়েছেন। শাহজাদপুরের সৌদিয়া হোটেলে এ অগ্নিকাণ্ড হয়।

সোমবার (৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সবাই পুরুষ বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে শাহজাদপুরে ভাটারা এলাকায় সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দুপুর ১টা ৪ মিনিটের দিকে। ছয়তলা হোটেলটি দ্বিতীয় তলায় আগুন লেগেছিল।

আগুন নিয়ন্ত্রণের পর ওই আবাসিক হোটেল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, নিহত চারজনের মরদেহ ছয়তলা থেকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের মরদেহ বাথরুমের ভেতরে, তিনজনের মরদেহ সিঁড়ির গোড়া থেকে উদ্ধার হয়। এ সময় সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা