× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ লুট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০১:১১ এএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১২ এএম

ছবি : ভিডিও থেকে নেওয়া

ছবি : ভিডিও থেকে নেওয়া

রাজধানীর বনশ্রী এলাকায় এক সোনা ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা এবং নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

দুই পায়ে ও পিঠে গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, গুলিবিদ্ধ আনোয়ার অলংকার জুয়েলার্স নামে একটি প্রতিষ্ঠানের মালিক। ডি ব্লকে তার দোকান। রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে ডি ব্লকের বাসায় যাচ্ছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা তার পথরোধ করে এবং গুলি করে সোনা ও টাকা ছিনিয়ে নেয়।

ওসি বলেন, গুলিবিদ্ধ ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢামেকে গুলিবিদ্ধ ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘রাতে দোকান বন্ধ করে ২০০ ভরি সোনা ও ১ লাখ টাকা নিয়ে বাসার গেটে আসি। এ সময় তিনটি মোটরসাইকেলে প্রায় সাতজন আমার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে আমাকে লক্ষ করে গুলি করে এবং সোনা ও টাকা নিয়ে পালিয়ে যায়।’

এদিকে এ ঘটনায় সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। কেউ কেউ আবার আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন।

বনশ্রীবাসী নামক একটি ফেসবুক পেজে লায়লা রাতুল মৌ নামে একজন একটি পোস্টে লিখেছেন, ‘অবশ্যই এটা (ছিনতাই) প্ল্যান করে করা হয়েছে, কারণ বনশ্রীতে হাতেগোনা কয়েকটি দোকান গোল্ডের। সব সময় সবাই এক নামই চেনে। ওনাকে অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছিল বলে আজকে এ ঘটনাটা ঘটছে। কারণ সবাই জানে ওনার কাছে টাকা আর গোল্ড থাকে। প্রতিটি গোল্ডের দোকানের মালিকের কাছে টাকা আর গোল্ড অবশ্যই থাকে বাসায় ফেরার সময়। পরিপূর্ণভাবে প্ল্যান করা ছিল দেখে তিনটি বাইক এসেছে আর সবাই অস্ত্র সবকিছু নিয়ে এসেছে।’

সোহরাব হোসেন সানি নামে আরেকজন লিখেন, ‘পরিকল্পিত ঘটনা মনে হচ্ছে! সঠিক তদন্ত চাই।’

সাকিব আহমেদ নামে আরেক বাসিন্দা একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন ‘আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আমরা ধাক্কা দেওয়ার আগে সসম্মানে পদত্যাগ কর। লাউড অ্যান্ড ক্লিয়ার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা