× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুইজন নিহতের ঘটনায় ২ মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৩ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১১ পিএম

মোহাম্মদপুর থানা। ছবি: সংগৃহীত

মোহাম্মদপুর থানা। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে বসিলা ৪০ ফিট চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলিতে দুইজন নিহত হওয়ার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। মোহাম্মদপুর থানায় হত্যা ও অস্ত্র আইনে মামলা দুটি হয়। উভয় মামলার বাদী পুলিশ। অস্ত্র আইনে করা মামলাটিতে গ্রেপ্তারকৃত পাঁচজনেরই রিমান্ড চেয়েছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, শরিয়তপুরের গোসাইর হাট উপজেলার দেশ ভুয়াই এলাকার আব্দুল সাত্তারের ছেলে মো. জুম্মন ও ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ এলকাার মো. শাহজাহান আলীর ছেলে মিরাজ হোসেন।

এদিকে এ অভিযানের পর ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- মো. মিরাজ, আল আমিন, মোহাম্মদ হোসেন, মোমিনুল ও মেহেদি হাসান।

পুলিশ ও যৌথ বাহিনী বলেছে, চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছিল। নিহত, গ্রেপ্তার ও পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা