× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত ২

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০০ এএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৫ এএম

মোহাম্মদপুর থানা

মোহাম্মদপুর থানা

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে দুজন নিহত হয়েছেন। আটক হয়েছেন পাঁচজন। তাদের কাছ থেকে কয়েক রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল ও চাপাতি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে চাঁদ উদ্যান এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে নিহতের ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এবং বিস্তারিত তাৎক্ষণিক জানা যায়নি।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক নুরে আলম জানান, চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনীর অভিযানের সময় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

অভিযানের পর যৌথ বাহিনীর সদস্যরা পাঁচজনকে আটক করেছেন বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা