× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৪ এএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় জড়িত পুরো চক্র শনাক্ত ও গ্রেপ্তার করেছে পুলিশ। এখন পর্যন্ত গ্রেপ্তার তিনজনের পরিচয় পাওয়া গেছে। তবে গ্রেপ্তারের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে ডিএমপি। দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বেপরোয়া’ বাইক চালানোর প্রতিবাদ করায় রাজধানীর উত্তরায় মেহেবুল হাসান ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তিকে ধারালো অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাদের সবাইকে শনাক্ত এবং গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯/এ সড়কে মেহেবুল হাসান (৩৬) ও নাছরিন আক্তার ইপ্তি (৩০) দম্পতিকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। ওই সময় ঘটনাস্থল থেকে মোবারক মিয়া (২২) ও রবি রায় (২১) নামে দুই যুবককে লোকজন আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করে। মঙ্গলবার আলফাজ (২৩) নামে সরাসরি কোপানোতে জড়িত যুবককে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর বলেন, আহত দম্পতি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তারা শঙ্কামুক্ত। এ ঘটনায় নাছরিন আক্তার ইপ্তি বাদী হয়ে একটি মামলা করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা