× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবিতে প্রাইভেট কার চাপায় নারী নিহতের ঘটনায় মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২ ১২:০৩ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২ ১২:৩৬ পিএম

এই গাড়িতেই নারীকে টেনে-হিঁচড়ে নিয়ে যান ঢাবির সাবেক শিক্ষক। ছবি : সংগৃহীত

এই গাড়িতেই নারীকে টেনে-হিঁচড়ে নিয়ে যান ঢাবির সাবেক শিক্ষক। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় প্রাইভেট কার চাপায় রুবিনা আক্তার নামে এক নারী নিহতের ঘটনায় মামলা করা হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) রাতে নিহত রুবিনার ভাই জাকির হোসেন শাহবাগ থানায় এ মামলা করেন। সড়ক পরিবহন আইনে এ মামলা করা হয়েছে। রুবিনাকে গাড়ির নিচে টেনে নেওয়া গাড়ির চালক মোহাম্মদ আজহার জাফর শাহকে মামলায় আসামি করা হয়েছে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ।

তিনি বলেন, প্রাইভেট কারের চাপায় নারী নিহতের ঘটনায় শুক্রবার রাতে নিহতের ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন।

শুক্রবার বিকালে ঢাবির টিএসসি এলাকায় একটি মোটরসাইকেলে ধাক্বা দেয় একটি প্রাইভেট কার। পরে বাইকে থাকা এক নারী গাড়ির নিচে চাপা পড়েন। কিন্তু গাড়ি না থামিয়ে ওই নারীকে টিএসসি এলাকা থেকে টেনে নীলক্ষেত পর্যন্ত নিয়ে যান গাড়িচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। পরে ঢাকা মেডিকেলে নিলে ওই নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা