× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ এক পরিবারের ১১ জন দগ্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪১ এএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০১ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ এক পরিবারের ১১ জন দগ্ধ হয়েছে। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের গোমাইল এলাকায় আমজাদ ব্যাপারীর আবাসিক ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। দগ্ধদের আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রাত ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

দগ্ধরা হলেন, মমিন (৪), মাহাদী (৯), শামীম (১৫), সোয়াইদ (৪) সমাইয়া (৩ মাস), শিউলি আক্তার (৩২), সূর্য বানু (৫০), শারমিন আক্তার (৩৫), মো. সোহেল (৩৮), মো. সুমন (৩২) ও মোছা. জহুরা (৭০)।

তাদের নিয়ে আসা আবু ইসহাক জানান, হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণে এক পরিবারের শিশুসহ ১১ জন দগ্ধ হয়। আমরা তাদের উদ্ধার করে প্রথমে আশুলিয়ার একটি হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে ভর্তি দেওয়া হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সুমন ৯৯, শিউলি ৯৫, শারমিন ৪২, সোয়াইদ ২৭, শামীম ১৪, মাহাদি ১০, সুমাইয়া ৯, সূর্য বানু ৭, সোহেল ১০, জোহরা বেগম ৫ ও মনির ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

ছয়জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের ভর্তি দেওয়া হয়েছে এবং বাকিদের অবজারভেশনে রাখা হয়েছে। ছয়জনের শ্বাসনালিতে বার্ন রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা