× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্যামপুরে জুতার কারখানায় আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৬ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৭ পিএম

শ্যামপুরে প্লাস্টিক ও জুতার কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস। প্রবা ফটো

শ্যামপুরে প্লাস্টিক ও জুতার কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস। প্রবা ফটো

রাজধানীর শ্যামপুরে মজুমদার ট্রেডার্স নামে একটি কারখানায় আগুন লেগেছে। মঙ্গলবার ভোররাতে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কারখানার ভেতরে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে কারখানাটি পুরো ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের সরকারি পরিচালক কাজী নজমুজ্জামান জানান, কদমতলা শ্যামপুর বিসিক এলাকায় মজুমদার ট্রেডার্স নামে একটি জুতা ও প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায় ভোর পাঁচটার দিকে। সুত্রাপুর, পোস্তগোলা ও সিদ্দিক বাজার থেকে ৭ ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে অগ্নিনির্বাপনে কাজ করে। ২ ঘণ্টা চেষ্টার পর সকাল সাতটায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, মজুমদার ট্রেডার্স নামে ওই কারখানায় পুরাতন জুতা রিসাইকেলিং এর কাজ করা হতো। আগুন আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তর জানিয়েছে, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা