× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফার্মগেটে বোমাসদৃশ বস্তু নিস্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল টিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৩ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫২ পিএম

বোমাসদৃশ বস্তু উদ্ধার করার পর তা নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল টিম। ছবি: সংগৃহীত

বোমাসদৃশ বস্তু উদ্ধার করার পর তা নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল টিম। ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেট এলাকায় তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিম। তারপর তা সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) আনন্দ সিনেমা হলের সামনে ফুটপাতে পাওয়া যায় তিনটি ককটেল সদৃশ বস্তু। খবর পেয়ে সিটিটিসির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সেগুলো নিয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে যথাযথ প্রক্রিয়ায় নিস্ক্রিয় করা হয়।

ডিএমপি জানায়, শেরেবাংলা নগর থানা পুলিশ জানতে পারে ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনের ফুটপাতে একটি কালো রঙের ব্যাগে তিনটি ককটেল সদৃশ বস্তু রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল ও এর আশেপাশের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে।

সিটিটিসি সূত্রে জানা গেছে, বোমাসদৃশ বস্তু পাওয়ার বিষয়টি শেরে বাংলা নগর থানা পুলিশ সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানালে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে যায়। এরপর পুরাতন বাণিজ্য মেলা মাঠে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিস্ক্রিয় করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা