× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বনশ্রীতে নয়তলা ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও থানার বনশ্রী লিংক রোডের উদয় অর্কিড হোমস্ নির্মাণাধীন ভবনের নয়তলার ছাদ থেকে পড়ে রাশেদ মিয়া (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

খিলগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া জানান, আমরা খবর পেয়ে খিলগাঁও বনশ্রী লিংক রোড উদয় অর্কিড হোমস নির্মাণাধীন ভবনের সামনে  থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, রাশেদের সহকর্মীরা বলেছে; উদয় অর্কিড হোমস নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

তিনি জানান, নিহত রাশেদ পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার উপনচৌদি ভাজনি গ্রামের আবু বক্কার সিদ্দিকীর ছেলে। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনে থাকতেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা