× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে কাউন্টারভিত্তিক বাস চলাচল শুরু

প্রবা প্রতিবদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৫ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

রাজধানীতে চালু হয়েছে কাউন্টারভিত্তিক বাস সার্ভিস। নতুন পদ্ধতিতে গাজীপুর হয়ে রাজধানীর বিভিন্ন রুটে প্রথম অবস্থায় ২১টি কোম্পানির ২ হাজার ৬১০টি বাস চলবে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে নতুন পদ্ধতিতে বাস চলাচলে প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।

তিনি বলেন, যাত্রীদের সেবার মান উন্নয়নে সড়কে শৃঙ্খলা ফেরানোসহ যানজট নিরসনেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদ্ধতিতে ভাড়ায় কোনো তারতম্য ঘটবে না। শিক্ষার্থীরা হাফ ভাড়ায় আগে যেভাবে যেতেন, সেভাবেই যাবেন।

তিনি আরও বলেন, চুক্তি ভিত্তিতে এখন থেকে কোনো বাস চলাচল করবে না। যাত্রীরা লাইনে দাঁড়িয়ে কাউন্টার থেকে নির্দিষ্ট স্থান থেকে টিকিট কেটে বাসে উঠবেন। স্টপেজ ছাড়া দাঁড়াবে না গাড়ি। যাত্রী ওঠানামাও করবে নির্দিষ্ট স্থান থেকে। যাত্রীর কোনো অভিযোগ থাকলে কাউন্টারের অভিযোগ নাম্বারে ফোন দিয়ে জানাতে পারবেন।

পরবর্তীতে পর্যায়ক্রমে মিরপুর, মোহাম্মদপুরসহ অন্যান্য রুটেও এই কাউন্টার সিস্টেম চালু করা হবে বলে জানান সাইফুল আলম।

পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এ সময় তিনি চালক, মালিক এবং যাত্রীদেরকে সচেতন থাকার আহ্বান জানান। এছাড়া চালকদের নিয়োগপত্র দেওয়ার জন্য মালিকপক্ষদের প্রতিও আহ্বান জানান ডিএমপি কমিশনার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা