× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিতুমীর শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রবা প্রতবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪০ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৫ পিএম

মহাখালীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ছবি: সংগৃহীত

মহাখালীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেললাইন অবরোধের কারণে পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে তারা ঘটনাস্থলে এসে অবস্থান নেন।

এদিকে শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা-টঙ্গী-ঢাকা সেকশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই সেকশন দিয়ে আপাতত কোনও ট্রেন চলাচল করতে পারছে না।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, ‘বিকাল সাড়ে ৩টার দিকে আমরা খবর পেয়েছি, ছাত্ররা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আটকে দিয়েছে। রেলওয়ে থানার ওসি বলেছেন, আপাতত পরিস্থিতি ভালো না। ট্রেন চলাচল যেন বন্ধ রাখি। তার কথামতো সব ট্রেন চলাচল বন্ধ আছে।’

এর আগে সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে মহাখালী থেকে উল্টোপথে ফিরে যায় ট্রেন। শিক্ষার্থীদের অবরোধে বর্তমানে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা