× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িয়ে পাওয়া ‘বোমা’ বিস্ফোরণে শিশুর কবজি বিচ্ছিন্ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৪ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪২ পিএম

কুড়িয়ে পাওয়া ‘বোমা’ বিস্ফোরণে শিশুর কবজি বিচ্ছিন্ন

রাজধানীর শনিরআখড়ায় কুড়িয়ে পাওয়া ‘বোমা’ বিস্ফোরণে নুর ইসলাম (৮) নামে এক শিশুর কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে শনিরআখড়া জাপানি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকাল সাড়ে ৫টার দিকে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 

হাসপাতালে শিশুটির মা বিউটি বেগম বলেন, ‘আমি বাসাবাড়িতে কাজ করি। আমার স্বামী পেশায় রিকশাচালক। বিকাল ৪টার দিকে আমার ছেলে  বড়ই পারতে গিয়ে একটি বস্তু পায়। সেটা দেখে বোঝা যায়নি যে এটা কোনো বোমা। পরে আমার ছেলে ওই বস্তুটি বালতির ভেতর পানি দিয়ে ভিজিয়ে রেখে একটি পিন দিয়ে টান দিলেই তা বিস্ফোরিত হয়। এতে আমার ছেলের ডান কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন ছেলেকে আবার উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক।’

এ বিষয়ে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন বলেন, ‘শনিরআখরা জাপানি বাজার এলাকায় বিস্ফোরণে একটি শিশুর কবজি বিচ্ছিন্ন হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, বোমা সদৃশ কোনো বস্তু বিস্ফোরণে তার কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘শনিরআখড়া থেকে এক শিশু ককটেল বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে এসেছিল। তার ডান হাতের আঙ্গুলগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা