× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা আতঙ্ক, শাহজালালে সতর্কতা জারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ১০:৪৯ এএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫ ১০:৫৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে  ঢাকায় আসার পথে বিমান থেকে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। এ আতঙ্কের কারণে বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

এ সময় বিমানে ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু সদস্য ছিলেন। অবতরণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিমানটি ঘিরে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে এবং সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ‘বুধবার সকালে একটি অপরিচিত নম্বর থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ফোন আসে। ফোনে বলা হয় ইতালির রোম থেকে ঢাকা ফেরত আসা একটি ফ্লাইটে বোমা আছে। পরে বিমানটি নিরাপদে অবতরণ করলে চারপাশ ঘিরে রাখা হয়। বিমানটিতে তল্লাশি করে ভেতরে কোনো কিছু পাওয়া যায়নি। এতে ২৫০ জন যাত্রী এবং ১৩ জন বিমান ক্রু ছিলেন। আমরা সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। সেই ফ্লাইটটি টার্মিনালে পাঠানো হয়েছে। নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা