× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনুসন্ধানে গড়িমসির অভিযোগ, গুলশান থানার ওসি বরখাস্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ ২৩:৫০ পিএম

অনুসন্ধানে গড়িমসির অভিযোগ, গুলশান থানার ওসি বরখাস্ত

ডাকাতির ঘটনা অনুসন্ধানে গড়িমসি করার অভিযোগে রাজধানীর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে ডিএমপি কমিশনার ওসি তৌহিদ আহম্মেদকে বরখাস্ত করে সদরদপ্তরে সংযুক্ত করেন। গুলশান থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে কদমতলী থানার ওসি মাহমুদুর রহমানকে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-তারেক মাহমুদ বলেন, একটি ডাকাতির ঘটনা অনুসন্ধান করতে দেরি করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।

ডাকাতির অভিযোগ সম্পর্কে নাম প্রকাশ না করে গুলশান বিভাগের একজন পুলিশ কর্মকর্তা বলেন, গত ১১ জানুয়ারি গুলশান অ্যাভিনিউর ২৯ নম্বর সড়কে একজন ধনাঢ্য ব্যবসায়ীর বাসায় যৌথ বাহিনীর পরিচয়ে ডাকাতি হয়। ব্যবসায়ীর বরাতে ওই কর্মকর্তা বলেন, ডাকাতরা নগদ ৪৬ লাখ টাকা, ৬০ ভরি সোনার গহনাসহ অনেক জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার পর ওই ব্যবসায়ী থানায় গিয়ে কয়েকদিন ঘুরেও মামলা করতে পারেননি। পরে তিনি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানালে গুলশান থানার ওসিকে সাময়িক বরখাস্ত করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা