প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ ২০:২৩ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫ ২০:৫৪ পিএম
ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং মালিক শ্রমিক সংগঠনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) রাজধানীর মিরপুর-১ গোল চত্তরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন, লিফলেট বিতরণ এবং সড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহনের চালক, হেলপারসহ পথচারীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

মিরপুর-১ এ ট্রাফিক নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন করে বিআরটিএ। প্রবা ফটো
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যান মো. ইয়াসিন, ইঞ্জিনিয়ার সুধাংশু শেখর বিশ্বাস, বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. শহীদুল্লাহ, উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) স্বদেশ কুমার দাস, সহ-পরিচালক (ইঞ্জিনিয়ার এমটি) মো. শামসুল কোভিদ আফজাল হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি মো. আব্দুর রহিম বক্স দুদু, প্রচার সম্পাদক সাইদুর রহমান বাবু, যুগ্ম সম্পাদক আব্বাস উদ্দিন, ট্রফিকের ডিসি (মিরপুর ও তেজগাঁও) মোহাম্মদ রফিকুল ইসলাম, এসি শরীফ, টিআই জুবায়ের, নিরাপদ সড়ক চাই মিরপুর প্রতিনিধি মো. কামরুজ্জামান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী নাঈম, মালিক শ্রমিক ফেডারেশনের মিরপুরে নেতা হাবিব, সাইফুল, বকুল, ফারুকসহ গাবতলী, মিরপুর, পল্লবীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বিআরটিএ চেয়ারম্যান বলেন, রাজধানীর সড়কে যানজট নিয়ন্ত্রণে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে মালিক শ্রমিক সংগঠনসহ কর্মরত বিভিন্ন সংগঠনকে সাথে নিয়ে কাজ করছি। আজ মিরপুর-১ গোল চত্তরে পথচারী ও যানবাহন চলাচলে আলাদা লেন বৃদ্ধি, বাস স্টপ তৈরির দিকনির্দেশনা দিয়েছি।
ট্রাফিকের ডিসি রফিকুল ইসলাম বলেন, যানজট নিরসনে আমরা কাজ করছি, নতুন লেন বৃদ্ধি সড়কে শৃঙ্খলা বৃদ্ধিতে সহায়ক হবে।
সড়ক পরিবহন মালিক শ্রমিক ফেডারেশন সভাপতি দুদু বলেন, ট্রাফিক আইন নিয়ন্ত্রণ ও জনসচেতন বৃদ্ধিতে ড্রাইভার-হেলপারদের নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি। নতুন উদ্যোগ সড়কের যানজট নিরসনে ও যাত্রীসেবার মান বৃদ্ধিতে আরও সহায়ক হবে।