প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ১১:৪৬ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫ ১১:৪৭ এএম
অন্তর্বর্তী সরকারের আমলে অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানী ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি বলেন, ‘দেশের প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টর সংস্কারে বর্তমান সরকার যেভাবে মনোযোগ দিচ্ছে অর্থনৈতিক সেক্টর অথবা সংস্থায় সেভাবে মনোযোগ দেওয়া হচ্ছে না। সংস্কারের যে কার্যক্রম চলমান রয়েছে এর মধ্যে ব্যাংকখাতে শৃঙ্খলা ফেরাতে কিছুটা উদ্যোগ অব্যাহত রয়েছে।’
শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়াম, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।
ড. দেবপ্রিয় বলেন, ‘শ্বেতপত্রে যেসব সুপারিশের কথা বলা হয়েছে আসন্ন বাজেটে সেসব জোরদার করতে হবে। একই সঙ্গে যেসব নীতি প্রনয়নের কথা বলা হয়েছে সেগুলো বাস্তবায়নও করতে হবে।’
তিনি বলেন, ‘শ্বেতপত্রে অসহায় দুঃস্থ মানুষের কথা বলা হয়েছে। তাদের তথ্য-উপাত্ত সংগ্রহ করে তা প্রস্তুত করতে বলা হয়েছে। কিন্তু সেটাও সেভাবে করা হচ্ছে না।’