× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাঠালবাগানে ভাড়া বাসা থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ১৮:৩৯ পিএম

কাঠালবাগানে ভাড়া বাসা থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান কাঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিট একটি বাসার নিচতলা থেকে মো. হাবিব উল্লাহ (৩৪) নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

কলাবাগান থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জানান, খবর পেয়ে কাঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিট একটি বাসার নিচতলার দরজা ভেঙে ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে আইনি প্রক্রিয়ায় শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পারি ঢাকার জজ কোর্টের আইনজীবী ছিলেন তিনি। কি কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই বিষয়ে পরিবার কিছুই বলতে পারেনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ভগ্নিপতী সুমন বলেন, আমার শ্যালক জজ কোর্টের আইনজীবী ছিলেন। কি কারণে তিনি আত্মহত্যা করেছে এ বিষয়ে আমরা কিছুই জানি না। আমার শ্যালকের গ্রামের বাড়ি,কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বাসুর চর পূর্ব পাড়া গ্রামে। তিনি আব্দুল কালাম আজাদের সন্তান। বর্তমানে কলাবাগান কাঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিট ১১/৩ নম্বর বাসায় ভাড়া থাকতেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা