× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স‌চিবাল‌য়ে আগুন‌: ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

প্রবা প্রতি‌বেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৫ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৭ পিএম

স‌চিবাল‌য়ে আগুন‌: ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে কমিটির সদস্যরা ক্ষতিগ্রস্থ ভবনটি পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে কমিটির সদস্য সচিব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, অগ্নিকাণ্ড নাশকতা নাকি দুর্ঘটনা এ বিষয়ে এখনই মন্তব্য করার মতো অবস্থা হয়নি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। তদন্ত সাপেক্ষে বাকি কথা বলা যাবে।

গত বুধবার গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের টানা ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ কয়েকটি দপ্তরের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়েছে গুরুত্বপূর্ণ নথি।

সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পাশাপাশি মানুষের মনে নানারকম সন্দেহের জন্ম দিয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পর্যায় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা মনে করছেন, দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টির পাশাপাশি দুর্নীতি-অনিয়ম উদ্ঘাটনের কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টায় ষড়যন্ত্রমূলকভাবে এ আগুন লাগানো হয়েছে।

আগুনের কারণ অনুসন্ধানে প্রথ‌মে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ক‌রে অন্তর্বর্তী সরকার। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে গঠিত উচ্চপর্যায়ের কমিটির জানানো হয়। তিন দিনের মধ্যে ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা