× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাকা বিক্রি করায় কথা কাটাকাটি, কর্মীর ছুরিকাঘাতে বাস মালিক নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪ ০১:০২ এএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪ ১০:৫৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে না জানিয়ে চাকা বিক্রি করায় কথা কাটাকাটির একপর্যায়ে বাস মালিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আদাবরের শিয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. স্বপন। তিনি মোহাম্মদপুর থেকে উত্তরা রুটে চলাচল করা ভূঁইয়া পরিবহনের একটি বাসের মালিক। মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

স্থানীয়রা জানায়, স্বপনের বাসটির চালক সোহেল একটি চাকা বিক্রি করে দেন। এ নিয়ে স্বপনের সঙ্গে দ্বন্দ্বের জেরে সন্ধ্যায় শিয়া মসজিদ এলাকায় স্বপনকে কুপিয়ে জখম করেন সোহেল। আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পরিবারের অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা