প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২ ১৩:৫১ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২২ ১৪:১৫ পিএম
প্রতীকী ছবি
সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা ও ভেজাল প্রসাধনী তৈরি-বিপণনে জড়িত ৬ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার (২৮ নভেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—তরিকুল ইসলাম, মহিউদ্দিন সাগর, নাজিম হোসেন, এমকে পারভেজ, আনোয়ার হোসেন ও মো. উজ্জ্বল হোসেন মুকুল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা (ওয়ারী) বিভাগের একটি টিম ঢাকার মুগদা থানাধীন দক্ষিণ মান্ডা মাদ্রাসা রোড এলাকার একটি কারখানায় অভিযান চালায়। ভেজাল প্রসাধনী তৈরির ওই কারখানা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভেজাল প্রসাধনী উৎপাদন ও বিপণনের কথা স্বীকার করেছেন তারা। তাদের বিরুদ্ধে মুগদা থানায় একটি মামলা হয়েছে।
এ ছাড়া রাজধানীর মহানগর এলাকায় আরেকটি অভিযান চালিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়া মো. তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিজেকে সম্পাদক, প্রকাশক ও সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণার সঙ্গে জড়িত।