× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতারণা ও ভেজাল পণ্য তৈরিতে জড়িত ৬ জন গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২ ১৩:৫১ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২২ ১৪:১৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা ও ভেজাল প্রসাধনী তৈরি-বিপণনে জড়িত ৬ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার (২৮ নভেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেনতরিকুল ইসলাম, মহিউদ্দিন সাগর, নাজিম হোসেন, এমকে পারভেজ, আনোয়ার হোসেন ও মো. উজ্জ্বল হোসেন মুকুল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা (ওয়ারী) বিভাগের একটি টিম ঢাকার মুগদা থানাধীন দক্ষিণ মান্ডা মাদ্রাসা রোড এলাকার একটি কারখানায় অভিযান চালায়। ভেজাল প্রসাধনী তৈরির ওই কারখানা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভেজাল প্রসাধনী উৎপাদন ও বিপণনের কথা স্বীকার করেছেন তারা। তাদের বিরুদ্ধে মুগদা থানায় একটি মামলা হয়েছে।

এ ছাড়া রাজধানীর মহানগর এলাকায় আরেকটি অভিযান চালিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়া মো. তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিজেকে সম্পাদক, প্রকাশক ও সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণার সঙ্গে জড়িত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা