× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিডব্লিউএইচসি-এর বার্ষিক সাধারণ সভা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ১২:২১ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪ ১২:২৫ পিএম

বিডব্লিউএইচসি-এর বার্ষিক সাধারণ সভা।

বিডব্লিউএইচসি-এর বার্ষিক সাধারণ সভা।

৯টি সেন্টারের মাধ্যমে বিডব্লিউএইচসি গত ১১ মাসে প্রায় ৭০ হাজার নারী, কিশোর-কিশোরী ও শিশুদের প্রজনন স্বাস্থ্যসেবা প্রদান করেছে- এই তথ্য উপস্থানের মাধ্যমে শরীফ মোস্তফা হেলাল, নির্বাহী পরিচালক ও সদস্য সচিব, কার্যনির্বাহী কমিটি, বিডব্লিউএইচসি সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করে যে, ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে নারীর প্রজনন স্বাস্থ্যসেবায় পথিকৃত বিডব্লিউএইচসি ভবনে এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ১৯৮০ সালে প্রখ্যাত উন্নয়নকর্মী সান্ড্রা কবীর কর্তৃক প্রতিষ্ঠিত বিডব্লিউএইচসি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী নারী, কিশোর-কিশোরী ও শিশুদের প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি সাধারণ স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে।

বিডব্লিউএইচসি-এর চেয়ারপারস্থ জাহানারা সাদেকের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটিসহ ১৩ জন সাধারণ সদস্য উপস্থিত থেকে সাধারণ সভার আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় বিডব্লিউএইচসি-এর কোষাধ্যক্ষ জনাব কামরুন নাহার ২০২৩ সালের নিরীক্ষা প্রতিবেদন এবং ২০২৫ সালের বাজেট উপস্থাপন করেন। সভায় উপস্থিত সদস্যরা বিস্তারিত আলোচনায় সর্বসম্মতিক্রমে বার্ষিক প্রতিবেদন ২০২৪, নিরীক্ষা প্রতিবেদন ২০২৩ এবং ২০২৫ সালের বাজেট অনুমোদন করেন। পাশাপাশি, বিডব্লিউএইচসি-এর বিভিন্ন কর্মসূচীর প্রচারণার জন্য একটি 'মিডিয়া সাব-কমিটি' গঠনের অনুমোদন করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডব্লিউএইচসি-এর ভাইস চেয়ারপারসন কাজী আলী রেজা, প্রজনন স্বাস্থ্যসেবায় প্রখ্যাত চিকিৎসক ডা. হালিদা হানুম আখতার, বাংলাদেশ নারী সংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা নাসিমুন আরা হক মিনু, জনাব মুনিমা সুলতানা, বিশেষ সংবাদদাতা, দি ফাইনান্সিয়াল এক্সপ্রেস, জনাব শাহনাজ সিদ্দিকী, সিনিয়র সাব এডিটর, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), এ্যাড. ডঃ কাজী জাহেদ ইকবাল, হাইকোর্ট ডিভিশন, এ্যাড. খলিলুর রহমান, ডা. রায়হানা বেগম, জনাব মালেকা বেগম, জনাব হাসিনা চাকলাদার, জনাব ডা. সানজিদা ইসলাম প্রমূখ।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা