× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরায় রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ১৪:২৭ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৩ পিএম

উত্তরায় রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর উত্তরার লাভলীন রেস্টুরেন্টে লাগা আগুন। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা ২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে আগুনের ঘটনায় রেস্টুরেন্টটির ভবনের ওপরে আটকে পড়া সাতজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ছয়জন একটি বিউটি পারলারের কর্মী।

স্থানীয়রা জানায়, উত্তরা ১২ নম্বর সেক্টরের নিচতলায় লাভলীন রেস্টুরেন্টের গ্যাসের লাইন থেকে আগুনের ঘটনা ঘটে।

সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে ঘটনাস্থলে আটটি ইউনিট যায়। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা