প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ১৪:১৪ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৫ পিএম
রাজধানীর উত্তরায় রেস্টুরেন্টে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত মোট সাতজনকে জীবিত উদ্ধার করেছে তারা।
শুক্রবার (২০ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে উত্তরার লাভলীন রেস্টুরেন্টে আগুন লেগেছে। প্রথমে ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট যায়। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। এখন মোট ১২টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, এ দুর্ঘটনায় উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট কাজ করছে। বেলা পৌনে ১টা পর্যন্ত ফায়ার সার্ভিস ছয়জনকে জীবিত উদ্ধার করেছে। পরে আরও একজনকে উদ্ধার করা হয়।
আগুন নিয়ন্ত্রণে আসেনি ও পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন রয়েছে বলেও জানান আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, নিচতলায় আগুনের ফলে ভবনের ওপরে থাকা বেশ কয়েকজন আটকা পড়েছিল। উদ্ধারে কাজ চলছে।