× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংকে ঢুকে কর্মকর্তাদের জিম্মি, ৩ ডাকাতের আত্মসমর্পণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৫ পিএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৬ পিএম

ব্যাংকে ঢুকে কর্মকর্তাদের জিম্মি, ৩ ডাকাতের আত্মসমর্পণ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় গ্রাহক ও কর্মকর্তাদের জিম্মিদশা কেটেছে। ব্যাংকে ঢুকে তাদের জিম্মি করা তিন ডাকাত আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার পর তিনটি আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন তারা।

এর আগে দুপুরের দিকে অস্ত্রধারী ডাকাতরা রূপালী ব্যাংকের ওই শাখায় ঢুকে কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে ডাকাতির চেষ্টা করে বলে প্রতিদিনের বাংলাদেশকে জানান রূপালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এহতেশামুজ্জামান।

ডাকাতদল ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিম্মি করে রাখে। পরে যৌথ বাহিনী ডাকাতদের আত্মসমর্পণে বাধ্য করে।

ঘটনাস্থলে এক র‍্যাব কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের জানান, ৩ ডাকাতকে আটক নিয়ে যাওয়া হয়েছে। তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র ছিল।

এর আগে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা