প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৫ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৬ পিএম
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় গ্রাহক ও কর্মকর্তাদের জিম্মিদশা কেটেছে। ব্যাংকে ঢুকে তাদের জিম্মি করা তিন ডাকাত আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার পর তিনটি আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন তারা।
এর আগে দুপুরের দিকে অস্ত্রধারী ডাকাতরা রূপালী ব্যাংকের ওই শাখায় ঢুকে কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে ডাকাতির চেষ্টা করে বলে প্রতিদিনের বাংলাদেশকে জানান রূপালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এহতেশামুজ্জামান।
ডাকাতদল ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিম্মি করে রাখে। পরে যৌথ বাহিনী ডাকাতদের আত্মসমর্পণে বাধ্য করে।
ঘটনাস্থলে এক র্যাব কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের জানান, ৩ ডাকাতকে আটক নিয়ে যাওয়া হয়েছে। তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র ছিল।
এর আগে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান।