× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে হতে যাচ্ছে ৪ দিনব্যাপী 'ফুড ফেস্টিভ্যাল'

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৫ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৬ পিএম

ফুড ফেস্টিভ্যাল উপলক্ষে আজ এক মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ১২ ডিসেম্বর, ঢাকা

ফুড ফেস্টিভ্যাল উপলক্ষে আজ এক মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ১২ ডিসেম্বর, ঢাকা

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি অনন্য উদ্যোগ 'টেস্ট অব বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল'। যেখানে বাংলাদেশের অঞ্চলভিত্তিক ঐতিহ্যবাহী ও বাহারী স্বাদের খাবার একটি প্লাটফর্মে নিয়ে আসা হয়।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ২০২৩ সালে প্রথমবারের মতো ঢাকার প্রাণকেন্দ্র বনানীতে এটি আয়োজন করে যেখানে ৪৪ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। টেস্ট অব বাংলাদেশের প্রথম আয়োজন রাজধানী ঢাকার খাবারপ্রেমী দর্শনার্থীদের মধ্যে এক ভিন্ন মাত্রা যোগ করে এর খাদ্য বৈচিত্রতা, ঐতিহ্যবাহী খাবারের পসরা এবং বাহারি স্বাদের জন্য। বাংলাদেশের অঞ্চলভিত্তিক ঐতিহ্যবাহী খাবারের টেকসই রুপদান, বাংলাদেশী খাবার বিষয়ে সচেতনতা,  গ্যাস্টোনমি ট্যুরিজমের প্রসার এবং অঞ্চলভিত্তিক বৈচিত্রময় খাবার দেশী বিদেশী দর্শনার্থীদের নিকট তুলে ধরতে এ প্রোগ্রামটি আয়োজন করা হবে। প্রথমবারের সফলতার পথ ধরে টেস্ট অব বাংলাদেশের সিজন ২ আগামী ১৩-১৬ ডিসেম্বর ঢাকার বনানীর মোস্তফা কামাল আতাতুর্ক পার্কে অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে অঞ্চলভিত্তিক ৬২টি স্টল বাহারি ও ঐতিহ্যবাহী খাবার নিয়ে টেস্ট অব বাংলাদেশে অংশগ্রহণ করছে। 

ফুড ফেস্টিভ্যাল উপলক্ষে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের। 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ “টেস্ট অব বাংলাদেশ” আগামীকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) চারদিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। এবারের আয়োজ়নে ঢাকার বিউটি লাচ্ছি; লালবাগের কাচ্চি বিরিয়ানী; ফাইজানে মদিনার বিখ্যাত বোবার বিরিয়ানী;  বাকরখানী; বিসমিল্লার কাবাব; কুমিল্লার রসমালাই; খুলনার চুইঝাল, শেরপুরের ছানার পায়েশ ও তুলশীমালার চাল; বিখ্যাত রাজা-চা; ছোটন মামার ফায়ার পান; হাসের মাংস, ছিটারুটি; যশোরের জামতলার সাদেক গোল্লা; বগুড়ার দই, ক্ষীরসা; কক্সবাজারের সি-ফুড; পার্বত্য চট্টগ্রামের বেম্বো চিকেন; চট্টগ্রামের মেজবান; বরিশালের রসচুসি, দুধচিতই, পাটিসাপটা, পোয়াপিঠা, বেনিপিঠা, জামাইপিঠা, তালেরপিঠা, বউসুন্দরী, লবঙ্গ লতিকা, হৃদয়হরণ, ইলিশপিঠা, ভাপাপুলি; মোরগ পোলাও, তেহারী ও বোরহানী; ফুচকা ও হালিম; ডাবের পুডিং, নাটোরের কাচাগোল্লা ও সন্দেশ; মৌলভীবাজারের মনিপুরি হাইনা চা ও খাবার; রাজশাহীর কালাইরুটি, হাসের মাংসের স্বাদ নেওয়া যাবে। এছাড়াও হাল আমলের পাচ তারকা মানের হোটেল যেমন ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, প্যানপ্যাসিফিক সোনারগাও, শেরাটন ঢাকা তাদের বাংলাদেশী কুজিনকে ভিন্ন আংগিকে উপস্থাপন করবে। এছাড়াও বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং এসএমই উদ্যোক্তাগণ তাদের বাহারী খাবার নিয়ে অংশগ্রহণ করবে। তরুন প্রজন্মের খাবার নিয়ে এখানে থাকবে Gen Z Hangout কর্ণার। 

ঐতিহ্যবাহী ও বাহারি খাবারের আয়োজনের সাথে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হবে। চারদিনব্যাপী আয়োজনে বাংলাদেশের অঞ্চলভিত্তিক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা যেমন রাজশাহীর ঐতিহ্যবাহী গম্ভীরা, কুদ্দুস বয়াতির গান, পুথি পাঠ, অঞ্চল ভিত্তিক খাবার নিয়ে বিতর্ক, বাউল সংগীত, কাওয়ালি, পুতুল নাচ, পাহাড়ি নৃত্য, জেলে, সাপুড়ে, মাঝিসহ বিভিন্ন পেশাজীবীদের যৌথ নৃত্য পরিবেশনা, ব্যান্ড সংগীত, র‌্যাফেল ড্র, লাইভ কুকিং কম্পিটিশন ইত্যাদি।  এছাড়াও অঞ্চলভিত্তিক ঐতিহ্যবাহী জিআই পণ্যের কর্ণার, বাদ্যযন্ত্র কর্ণার, বিদেশী অতিথিদের অংশগ্রহণের বাংলাদেশী খাবার নিয়ে মজার অভিজ্ঞতা।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক আয়জ়িত টেস্ট অফ বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল আয়োজনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ওয়াশা, ডেসকো, ফায়ার সার্ভিস, ঢাকা মেট্রোপলিটন পুলিশ গুলশান জ়োন, ট্যুরিস্ট পুলিশ, এসএমই ফাউন্ডেশন, বাংলাদশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকা বনানী সোসাইটি সহযোগিতা প্রদান করছে। এছাড়াও অনুষ্ঠান পরিকল্পনা ও বাস্তবায়ন সহযোগী হিসাবে স্পেলাবাউন্ড কমিনিউকেশন লিমিটেড, আইস্ক্রীম পার্টনার পোলার আইসক্রীম, কর্পোরেট পার্টনার রানার অটোমোবাইল ও আর আর ক্যাবল, ইভি পার্টনার বিওয়াইডি, হসপিটালিটি পার্টনার প্যান পাসিফিক সোনারগাও এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, কালচারাল পার্টনার কালচারাল ক্লাসিকিস্ট ভূমিকা রাখছে।   

বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতির অসামান্য মেলবন্ধন এই টেস্ট অফ বাংলাদেশ। এ আয়োজনকে বাংলাদেশীদের দীর্ঘদিনের লালিত খাবার ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণের অন্যতম প্লাটফর্ম হিসাবে প্রস্তুত করা হয়েছে যা টেকসই সংস্কৃতি গঠনে ভূমিকা রাখবে। টেস্ট অব বাংলাদেশের অন্যতম উদ্দেশ্য তরুণ প্রজন্মের সাথে ঐতিহ্যবাহী দেশীয় খাবার ও সংস্কৃতির পরিচয় করা। এর মাধ্যমে আমাদের শিশু ও কিশোররা বাংলাদেশে যে কত ধরণের খাবার হতে পারে তা দেখে অভিভুত হবে। আমাদের ঐতিহ্যবাহী ও বাহারি খাবারকে বিশ্বব্যাপী ব্র্যাণ্ডিং করার সুযোগ তৈরি হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা