× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে বিয়ের মৌসুম, নিরাপদে ভ্রমণ ও কেনাকাটা সারবেন যেভাবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪ ২২:৪৮ পিএম

আসছে বিয়ের মৌসুম, নিরাপদে ভ্রমণ ও কেনাকাটা সারবেন যেভাবে

ভোরের হিম হিম ঠান্ডা হাওয়া প্রকৃতিতে শীতকালের আগমনের আভাস দিচ্ছে। একইসঙ্গে শুরু হচ্ছে বিয়ের মৌসুম। শীতকালে বিয়ের আয়োজনে অংশ নেওয়া বা দাওয়াতে যাওয়ার অভিজ্ঞতা সত্যিই মজার। আর সেই আনন্দে বাড়তি মাত্রা যোগ করে বিয়ের কেনাকাটা। বর, কনে এবং অন্যান্যদের জন্য কেনাকাটা করতে গিয়ে একাধিক শপিং মলে ঘোরাঘুরি করা বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। সেই সঙ্গে অপর্যাপ্ত গণপরিবহনের এই শহরে যদি নিজের ব্যক্তিগত গাড়ি না থাকে, তাহলে এটি আরও কষ্টকর হয়ে যায়। 

বিভিন্ন রাইডশেয়ারিং সার্ভিস- যেমন উবার আওয়ারলি রেন্টাল এই সমস্যার সহজ সমাধান দিতে পারে। এই সার্ভিসগুলো ব্যবহার করে অনেক বেশি শপিংয়ের চাপ যেমন সামলানো যায়, তেমনি দ্রুত যাতায়াতের চ্যালেঞ্জও মোকাবিলা করা যায়। এই পরিষেবার সবচেয়ে সুবিধাজনক দিক হল, এটি আপনাকে প্রতিবার  নতুন গাড়ির খোঁজ করার ঝামেলা থেকে মুক্তি দেবে। ঢাকা বা চট্টগ্রামের মত বড় শহরের ব্যস্ত রাস্তায় ব্যক্তিগত গাড়িতে চলাফেরার মত আরামদায়ক অভিজ্ঞতা দেবে। যখন আপনি শপিং নিয়ে ব্যস্ত থাকবেন তখন এই গাড়িটি নিজের ব্যক্তিগত গাড়ির মতোই আপনার জন্য অপেক্ষা করবে। 

এই সার্ভিসগুলো আরামদায়ক, পরিষ্কার এবং শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ির মাধ্যমে আরামদায়ক সেবা নিশ্চিত করার পাশাপাশি অত্যাধুনিক নিরাপত্তা ফিচার যেমন, ২৪/৭ জিপিএস ট্র্যাকিং, লাইভ লোকেশন শেয়ারিং, চালকের নাম, ছবি, রেটিং, নিরাপত্তা টুলকিট, হটলাইন, এবং বিমা সুবিধা যুক্ত করেছে। তাই নিজের ও প্রিয়জনের নিরাপত্তা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকবেন।  

একইভাবে রাতের বিয়ের অনুষ্ঠানে যাতায়াতও বেশ ঝামেলাপূর্ণ হতে পারে। যদি অনুষ্ঠানটি শহরের বাইরে হয় তবে সমস্যা আরও বেড়ে যায়। শহরের বাইরে ভ্রমণের জন্য ইন্টারসিটি সার্ভিস একটি নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মাধ্যম। এটি আপনাকে দূরত্ব নির্বিশেষে সুবিধাজনকভাবে গন্তব্যে পৌঁছে দেয়। 

রেন্টাল সার্ভিস ব্যবহার করলে গাড়িটি দশ ঘণ্টার জন্য আপনার সঙ্গে থাকবে। ইন্টারসিটিতে চারজন পর্যন্ত যাত্রী ভ্রমণ করতে পারবেন আর ইন্টারসিটি এক্সএল সেবাটি আটজন পর্যন্ত যাত্রী ভ্রমণের জন্য উপযুক্ত। 

উবার রিজার্ভ নামের আরও একটি নতুন ফিচার চালু হয়েছে যেটি যাত্রীদের জন্য বেশ সুবিধাজনক। এই ফিচারটি ইন্টারসিটি, প্রিমিয়ার, রেন্টাল ও এক্সএল সার্ভিসে পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে আপনি দুই ঘণ্টা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ দিন আগে পর্যন্ত রাইড বুক করতে পারবেন। ফলে, যাত্রার আগে গাড়ি খুঁজে বের করার চাপ থেকে মুক্তি পাবেন।

তাই পরিবার, বন্ধু বা প্রিয়জনের বিয়ের আনন্দে মেতে ওঠার আগে ঝামেলামুক্ত যাত্রা নিশ্চিত করতে আপনার রিজারভেশন নিশ্চিত করুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা