× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উচ্চমাত্রায় হর্ন বাজালে ও মোটরসাইকেলে হেলমেট না পরলে ব্যবস্থা : ডিএমপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ১০:০৫ এএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪ ১০:৫১ এএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ছবি : সংগৃহীত

রাজধানীর আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে উচ্চমাত্রায় হর্ন বাজালে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া মোটরসাইকেলে চালকসহ দুজনের অধিক বহন না করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মোটরসাইকেলের যাত্রী হেলমেট না পরলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ঢাকা মহানগরীতে চলাচলকারী মোটরযান চালকরা অনেক সময় অপ্রয়োজনে উচ্চমাত্রায় হর্ন ব্যবহার করেন। এর ফলে পথচারী, যাত্রীসাধারণ, অন্য গাড়ির চালক, নগরবাসী এবং বিশেষ করে অসুস্থ জনসাধারণের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হচ্ছে। এ সমস্যা রোধকল্পে মোটরযান চালকদের সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুসরণ করে অপ্রয়োজনীয় ও উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করার জন্য অনুরোধ করেছে ডিএমপি।’

তালেবুর রহমান আরও বলেন, ‘ঢাকা মহানগরীতে প্রায়ই পরিলক্ষিত হয় মোটরসাইকেলের চালকরা হেলমেট ব্যবহার না করে একাধিক যাত্রী বহন করেন। বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করেন এবং সড়ক দুর্ঘটনায় পড়েন। সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি এড়াতে মোটরসাইকেল চালকদের সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৯ (১) ধারার প্রথম অংশের (চ)-এর বিধান অনুসরণ করতে বলা হয়েছে।’ মোটরসাইকেলে চালকসহ দুজনের অধিক বহন না করা এবং যাত্রীর হেলমেট পরিধান নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে কোনো মোটরযানচালক এ নির্দেশনা পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা