× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা

সাবেক মেয়র তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ০০:৫১ এএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪ ০৯:৪৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পরিকল্পিতভাবে আগুন দিয়ে রাজধানীর বঙ্গবাজার পোড়ানো হয়েছিল এমন অভিযোগ এনে মামলা করা হয়েছে। এতে ৫০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) শাহবাগ থানায় ক্ষতিগ্রস্তদের পক্ষে মামলাটি করেন কামাল হোসেন রিপন নামে মিরপুরের এক বাসিন্দা। শনিবার (২৩ নভেম্বর) পুলিশ মামলার প্রতিবেদন পাঠিয়েছেন আদালতে। যাতে মামলা দায়ের বিলম্বের কারণ উল্লেখ করা হয়েছে।

মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, জহিরুল ইসলাম, মোহন ঢালী, মনোয়ার হোসেন মনু, লোকমান খান, বেলায়েত হোসেন, রুবেল, হুমায়ুন কবির, শাহাবুদ্দিন, আব্দুল হান্নান, হাসানসহ ১৮ জনের নাম উল্লেখ রয়েছে।

২০২৩ সালের ৪ এপ্রিল ভোরে উল্লেখযোগ্য ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয় বলে উল্লেখ করা হয়েছে মামলায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা