× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মা-মেয়েকে অ্যাসিড ছুড়ে সোনার চেইন নিয়ে গেল দুর্বৃত্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪ ১০:৪৯ এএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৪ ১১:২২ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানীর তুরাগ থানার কামারপাড়ার একটি বাসায় মা ও মেয়ের শরীরে অ্যাসিড নিক্ষেপ করেছে এক দুর্বৃত্ত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সাথীর গলার সোনার চেইন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্ত।

পরে দগ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

অ্যাসিডদগ্ধরা হলেন সাথী হালদার (৩৬) ও তার মেয়ে শিশু বিজয়িনী হালদার (২)।

সাথীর দেবর অশ্বিনী হালদার জানান, বৃহস্পতিবার সকালে বিজয়িনীকে সেলুনে চুল কাটিয়ে বাসায় ফিরছিলেন সাথী। বাসার গেটে এক যুবক তার মুখে অ্যাসিড ছুড়ে মেরে গলার সোনার চেইন নিয়ে পালিয়ে যায়। এ সময় কোলে থাকা শিশুটিও দগ্ধ হয়।

দগ্ধদের বাড়ি পাবনার ফরিদপুর উপজেলার ডেমড়া গ্রামে। বর্তমানে কামারপাড়া তারা মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকেন। বিজয়িনীর বাবা জয়কুমার হালদার পোশাক কারখানায় চাকরি করেন। তিন বোনের মধ্যে বিজয়িনী সবার ছোট।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মা-মেয়ে দুজনের শরীরই অ্যাসিডে দগ্ধ। মাথা, মুখমণ্ডলসহ শিশুটির শরীরের ১৫ ও মায়ের শরীরের ১৩ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থাই গুরুতর।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান জানান, চেইন ছিনতাইয়ে জড়িতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা