× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহাম্মদপুর থানার সামনে থেকে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ২৩:৩০ পিএম

মোহাম্মদপুর থানার সামনে থেকে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার

রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার, ম্যাগাজিনসহ একটি পিস্তল ও বিভিন্ন বোরের ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানা ভবনের সামনের ফুটপাথ থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, একজন পথচারী মোহাম্মদপুর থানা ভবনের সামনের ফুটপাত দিয়ে যাওয়ার সময় একটি পরিত্যক্ত বাজারের ব্যাগ দেখতে পান। তিনি ব্যাগটি মোহাম্মদপুর থানায় নিয়ে আসেন। থানা-পুলিশ ব্যাগ খুলে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা