× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীর বংশালে ২৫ টি ককটেল উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ২২:২৬ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ২২:২৬ পিএম

রাজধানীর বংশালে ২৫ টি ককটেল উদ্ধার

রাজধানীর বংশাল থানাধীন ফুলবাড়ীয়া ওয়াসা পানির ট্যাংক অফিসের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫ টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে বংশাল থানা পুলিশ। পরে সেগুলো নিষ্ক্রিয় করে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

শনিবার (২ নভেম্বর) রাতে ফুলবাড়ীয়া বিআরটিসি টিকিট কাউন্টারের পশ্চিম পাশে ওয়াসার পানির ট্যাংক অফিসের পেছন থেকে ককটেল সদৃশ বস্তুগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

রবিবার (৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শনিবার রাতে ফুলবাড়ীয়া বিআরটিসি টিকিট কাউন্টার সংলগ্ন পশ্চিম পাশে ওয়াসার পানির ট্যাংক অফিসের পেছনে একটি রেইনট্রি গাছের গোড়ায় ককটেল সদৃশ বস্তু দেখতে পান স্থানীয় এক ব্যক্তি, পরে বংশাল থানা পুলিশকে বিষয়টি জানায়। বংশাল থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে এবং সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানায়। এরপর ওইরাতেই বোম্ব ডিসপোজাল ইউনিটের দল সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিস্ক্রিয় করেন। 

ঘটনার তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা