× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অক্টোবরে বিমানবন্দর এলাকায় ৭৮ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১৯:৩২ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ২০:১৭ পিএম

গ্রেপ্তার কয়েকজন ছিনতাইকারী। ছবি : সংগৃহীত

গ্রেপ্তার কয়েকজন ছিনতাইকারী। ছবি : সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে গত মাসে ৭৮ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ।

শনিবার (২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, মনিরুজ্জামান, দুখু মিয়া, জাহাঙ্গীর গাজী, আমিনুল ইসলাম, রাকিব, মহসিন, ইসমাইল হোসেন ওরফে কালু, সোহাগ, আকাশ ইসলাম, কাউসার, সহিদ, তাজুল ইসলাম, ইকবাল হোসেন, রানা, শরীফ, মারুফ আকমল সজীব, হিরা, আলফাজ হোসেন জনি, রুবেল, লিটন, খোকন, মানিক, আমিনুর রহমান, মনি মিয়া, শাহাদাত হোসেন, খোকন, মাসুদ শেখ, মনির, শাহিন মিয়া, সেলিম ইসলাম, রনি, সজিব মন্ডল, মোহাম্মদ রাকিবুল ইসলাম, রাসেল, রিফাত, হাসান, জয়নাল উদ্দীন মিঠু, জয়, হৃদয়, সুমন মিয়া, বাবু শেখ, সোহেল ওরফে মুরগী সোহেল, রাজা হোসেন বিশাল, দুলু মিয়া, সোহাগ মিয়া, মুন্না, ইমরান শেখ, ইখলাছ পালন, রাকিব ওরফে সোহেল, মমিন, ইসমাইল হোসেন, ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম, নূর আলম, রাজু আহমেদ ওরফে জাহিদ, অন্তর মিয়া, গোলাম নবী, কামরুল শরীফ, মারুফ সুমন, কাউসার, সাব্বির হোসেন, জুয়েল, মিন্টু, আজিজুল হক, রাসেল ঢালী, মোরশেদ, সাব্বির হোসেন, সানোয়ার হোসেন, স্বপন আলী, নাহিদ, নুরুজ্জামান, লাবু মিয়া, আব্দুর রাজ্জাক, আলী আকবর, হৃদয় মঞ্জিল, সাকিব, জয় ও মো.সুমন ওরফে সুমন আলী ওরফে মনিরুজ্জামান সুমন সরদার।

ডিসি তালেবুর রহমান জানান, গত মাসে বিমানবন্দর গোলচত্বর এলাকাসহ থানাধীন বিভিন্ন এলাকায় পথচারী এবং বিদেশগামী যাত্রীদের মূল্যবান মালামাল ছিনতাইয়ের চেষ্টাকালে বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ।

তিনি জানান, ছিনতাই প্রতিরোধে গোলচত্বর এলাকাসহ থানাধীন বিভিন্ন জায়গায় বিমানবন্দর থানা পুলিশের বিশেষ টিম নিয়মিত অভিযান চলাচ্ছে। গ্রেপ্তার প্রায় প্রত্যেকের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা