× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ ও সেনা গাড়িতে আগুনের ঘটনায় আটক ৩

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ২৩:০৬ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৪ ২৩:০৬ পিএম

পুলিশ ও সেনা গাড়িতে আগুনের ঘটনায় আটক ৩

রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর ১৪ এলাকায় দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর ভাষানটেক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রিফাত, হৃদয় এবং ইয়াসিন।

আইএসপিআর জানায়, কচুক্ষেত এবং মিরপুর ১৪ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় ৩১ অক্টোবর থেকে যৌথ অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে শুক্রবার রিফাত, হৃদয় এবং ইয়াসিন নামক ৩ জন দুষ্কৃতকারীকে ভাষানটেক এলাকা থেকে আটক করা হয়। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য তাদেরকে ভাষানটেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা