× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪ ১৮:৩৭ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪ ১৯:৫৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কমিশন গঠনের দাবিতে প্রায় ৫ ঘণ্টা রাজধানীর সায়েন্সল্যাবের সড়ক অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল ৫টার দিকে আজকের মতো তারা অবরোধ তুলে নেন। আগামীকাল বুধবার (৩০ অক্টোবর) আবার ‘ব্লকেড’ ঘোষণা করে সড়ক ছাড়েন তারা। 

বিজ্ঞপ্তিতে সাত কলেজের শিক্ষার্থীরা বলেন, আজ বেলা ১১টা থেকে সায়েন্সল্যাব মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল হয়েছে। আমাদের কর্মসূচির সঙ্গে একই সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত ‘আমলাতান্ত্রিক’ কমিটির সভাও অনুষ্ঠিত হয়েছে বলে জানতে পেরেছি। সারা দিন আমাদের অবরোধ কর্মসূচি চললেও এ সভা থেকে এখন পর্যন্ত আমরা কোনো ইতিবাচক সাড়া পাইনি। আমাদের দাবি নিয়ে আলোচনা হয়েছে কি না সে সম্পর্কেও আমরা অবগত নই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবিলম্বে শিক্ষাবিদ, শিক্ষার্থী প্রতিনিধির সমন্বয়ে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করার দাবিতে বুধবার বেলা ১১টায় আবারও সায়েন্সল্যাব মোড়ে শান্তিপূর্ণ ব্লকেড কর্মসূচি পালিত হবে। একই সঙ্গে আজকের মতো ব্লকেড কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করা হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা