× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪ ০০:৫৭ এএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪ ০০:৫৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প যেন অপরাধের স্বর্গরাজ্য হয়ে ওঠেছে। প্রায় প্রতিদিনই মাদক কারবারি ও বিভিন্ন অপরাধীরা গোলাগুলির ঘটনা ঘটাচ্ছে।জেনেভা ক্যাম্প ও মোহাম্মদপুর এলাকায় অপরাধ নির্মূলে এবং জনগণের মাঝে স্বস্তি ফেরাতে অভিযান শুরু করেছে সেনাবাহিনী।

সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে সহায়তা করছে মোহাম্মদপুর থানা পুলিশ। জেনেভা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করেছে সেনাবাহিনী।

এদিকে আইএসপিআর জানায়, ২৭ অক্টোবর দিন ও রাতে মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড এবং পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে ২২ জনকে গ্রেফতার করে। এতে খুনের আসামিসহ ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সদস্যরা রয়েছেন।

আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর অবস্থান কঠোর থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা