× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড্ডায় ফার্নিচার কারখানায় মিলল নারীর গলাকাটা মরদেহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১৪:১৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর উত্তর বাড্ডার একটি ফার্নিচার কারখানা থেকে আমেনা আক্তার নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৭ অক্টোবর) রাত ১২টার দিকে উত্তর বাড্ডার ২৬ নম্বর লেনের রমজান মিয়ার ফার্নিচারের কারখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটির গলা কাটা ছিল। ঘটনাস্থল থেকে ফার্নিচার কারখানার মালিক রমজান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

ফাতেমা সিদ্দিকা বলেন, মৃত আমেনার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার আলীনগর গ্রামে। বাবার নাম আবুল কালাম। মায়ের নাম ইয়ানুর বেগম। উত্তর বাড্ডা বাগানবাড়ি এলাকায় স্বামী মিন্টু মিয়াকে নিয়ে ভাড়া থাকতেন তিনি। ঘটনার পর থেকে মিন্টুর খোঁজ মিলছে না।

পুলিশের ধারণা, আমেনাকে রাত ৮টা থেকে ১০টার ভেতর খুন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা