× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত দুই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১৬:৪৭ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ১৭:৩০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল হাসপাতালের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রবিবার (২৭ অক্টোবর) সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, অজ্ঞাতনামা রিকশাচালক ও রিকশাআরোহী মো. দিদার এলাহী। ঘটনাস্থলে তাদের দুজনের মৃত্যু হয়। 

এসআই মুজাহিদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ী মাতুয়াইল হাসপাতালের সামনে থেকে দুজনের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাচালক ও রিকশাআরোহী দুজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

নিহত রিকশাআরোহীর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার কায়িকা গ্রামে। বর্তমানে মাতুয়াইল রোড এলাকায় থাকতেন। রিকশাচালকের নাম ঠিকানা জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা