× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাস পাইপলাইন লিকেজ থেকে আগুন, একই পরিবারের ছয়জন দগ্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ০৯:০৭ এএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১১:১৭ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের পাইপলাইন লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে রূপগঞ্জের ডহরগাঁওয়ের এক বাসায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন মো. বাবুল হোসেন, শেলি আক্তার, মুন্নি আক্তার, মো. জুয়েল, মো. ইসমাইল ও তাসলিমা আক্তার।

আহতদের হাসপাতালে নিয়ে আসা জুয়েল রানা বলেন, দগ্ধরা সবাই রূপগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করেন। রাতে বাসায় মশার কয়েল ধরানোর জন্য আগুন জ্বালালে সঙ্গে সঙ্গে রুমে আগুন ধরে যায়। এতে একই পরিবারের এ ছয় সদস্য দগ্ধ হন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়ে এসেছেন। গ্যাসলাইন লিকেজ থেকে রুমে আগুন লেগে তারা দগ্ধ হন বলে জেনেছি। দগ্ধ ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবার শরীরে ৫৫ শতাংশের বেশি দগ্ধ হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা