প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ১৩:১৭ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ১৩:২৪ পিএম
প্রতীকী ছবি
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। রাজধানীর তুরাগ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ওই দুই সদস্যের পরিচয় জানায়নি পুলিশ। তাদের কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা-ও জানানো হয়নি।
সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর অধীনে হিযবুত তাহ্রীরকে নিষিদ্ধ করা হয়। ‘জননিরাপত্তার জন্য হুমকি’ এবং ‘দেশের আইনশৃঙ্খলাবিরোধী’ হিসেবে চিহ্নিত করে এ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ করা হয়।