প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ২১:৪৬ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ২১:৫৭ পিএম
একটি শহরে পার্ক ও খেলার মাঠের গুরুত্ব অপরিসীম। পার্ক ও খেলার মাঠ তৈরি এবং তা রক্ষণাবেক্ষণ নিয়ে একটি ডিজাইন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে ‘নগরে পাড়াকেন্দ্রিক পার্ক এবং খেলার মাঠের নকশা এবং রক্ষণাবেক্ষণে এলাকাবাসীর ভূমিকা’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মূল গবেষণাপত্র উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের স্নাতকোত্তর গবেষক এথিনা আহমেদ। কর্মশালায় স্থানীয় অর্ধশতাধিক অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।