× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীর মোহাম্মদপুরে বাজার সভাপতিসহ দুজনকে গুলি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪ ০০:২৫ এএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪ ১০:৫৯ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি কাঁচাবাজারের সভাপতিসহ দুজনকে গুলি করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে বাজার কমিটির অফিসে এ ঘটনা ঘটে। বুধবার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গুলিতে শাহনেওয়াজ ওরফে কাল্লু নামে একজন নিহত হওয়ার ঘটনার রেশ না কাটতেই ফের একই এলাকায় গুলির ঘটনা ঘটল।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধরা হলেন সভাপতি আবুল হোসেন ও তার ছোট ভাই মাহবুব। গুরুতর অবস্থায় তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি বাজারে আসেন। তারা বাজার সভাপতি আবুল হোসেনের অফিসে যান। সেখান থেকে তিনজন বেরিয়ে যাওয়ার সময় সভাপতি আবুল চিৎকার দিয়ে বলেন, তাকে পিস্তল ঠেকিয়েছে। এরই মধ্যে বাজারের লোকজন ওই তিন ব্যক্তিকে ঘিরে ধরেন। তাদের সঙ্গে সভাপতির ছোট ভাই মাহবুবও ছিলেন। এর পরই দুর্বৃত্তরা আবুলের পায়ে দুটি এবং মাহবুবের পিঠে একটি গুলি করেন। পাশাপাশি দুই রাউন্ড ফাঁকা গুলি করে পালিয়ে যান। তবে লোকজনের উপস্থিতির কারণে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে রেখে যান। দুই ভাইকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি আলী ইফতেখার হাসান বলেন, ‘কমিটির পদ নিয়ে দ্বন্দ্বের জেরে গুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে বর্তমান সভাপতি গুলিবিদ্ধ আবুলের প্রতিপক্ষ কারা সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। গুলিবিদ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।’

এদিকে গুলির ঘটনায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এর আগে বুধবার রাতে আধিপত‌্য ও মাদক ব‌্যবসা‌ কেন্দ্র করে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোলাগুলিতে শাহনেওয়াজ ওরফে কাল্লু নামে একজন নিহত হয়েছেন। কাল্লু নারায়ণগঞ্জে একটি চাপের দোকানে কাজ করতেন বলে জা‌নিয়ে‌ছে তার প‌রিবার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা