× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চালু হলো মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ১০:৩৬ এএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪ ১১:২৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

৮৮ দিন বন্ধ থাকার পর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের কার্যক্রম ঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে আবার চালু হয়েছে। পুনরায় স্টেশনটি চালু করতে পেরে আনন্দিত কর্তৃপক্ষ ও যাত্রীরা।

এদিন সকালে স্টেশনে যাত্রীর খুব একটা ভিড় দেখা যায়নি। এর কারণ হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মী জানান, এখনও অনেকে জানেন না স্টেশনটি চালু হয়েছে। তাই যাত্রীর সংখ্যা কম। তবে ধীরে ধীরে যাত্রীর চাপ বাড়বে বলে মনে করেন তিনি।

এর আগে সোমবার (১৪ অক্টোবর) ঢাকা মেট্রো ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, পরীক্ষামূলকভাবে স্টেশনটি পরিচালনা সফলভাবে সম্পন্ন হয়েছে, এর ফলে মিরপুর-১০ স্টেশনটি পুনরায় চালু করা সম্ভব হচ্ছে।

তিনি বলেন, ১৯ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে দুর্বৃত্তরা মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনটি ক্ষতিগ্রস্ত করে। ভাঙচুরকারীরা স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিন, মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ সবকিছু ভাঙচুর করে।

সংশ্লিষ্ট সূত্র জানান, কাজীপাড়া স্টেশন মেরামত শেষে ২০ সেপ্টেম্বর পুনরায় চালু করা হয়। যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে মিরপুর-১০ স্টেশনটি দ্রুত মেরামত করা হয় বলে উল্লেখ করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর মেট্রোরেল ৩৭ দিন বন্ধ থাকে। ২৫ আগস্ট তা পুনরায় চলাচল শুরু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা