প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ১৬:৪৪ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ১৭:০৯ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর মুগদার বড়পাড়া মেইন রোড এলাকায় নির্মাণাধীন দুই তলার ছাদ থেকে নিচে পড়ে আবুল হোসেন নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে । পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বেলা তিনটার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের ভাতিজা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার চাচা বিষয়ে একজন নির্মাণ শ্রমিক মুগদার বড়পাড়া এলাকা একটি নির্মাণাধীন ভবনের দোতালার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হন পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মনিরাপ এলাকার জব্বার খান এর সন্তান। বর্তমানে, ওই নির্মাণাধীন ভবনে থাকতেন।
ওসি মো. ফারুক বলেন, ‘মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’