× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাঁতীবাজার মণ্ডপে পেট্রোলবোমা সদৃশ্য বস্তু নিক্ষেপ, আটক ৩

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪ ২২:৫৮ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৪ ২৩:৪৪ পিএম

ঘটনাস্থল থেকে জব্দ করা পেট্রোলবোমা সদৃশ্য বোতল

ঘটনাস্থল থেকে জব্দ করা পেট্রোলবোমা সদৃশ্য বোতল

পুরান ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে পেট্রোলবোমা সদৃশ্য একটি বোতল ছুড়ে মারার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, ছিনতাইকারীরা ছিনতাই করতে এসে এ ঘটনা ঘটিয়েছে। তবে বোতলটি বিস্ফরিত হয়নি। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে তাঁতীবাজারের ১৭ নম্বর পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হাসান প্রতিদিনের বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হামলাকারীদের ছুরিকাঘাতে চারজন আহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে ঝন্টু, মো. সাগর, মো. খোকন ও বৃত্তের নাম জানা গেছে। তাদেরকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

আটকরা হলেন আকাশ, হৃদয় ও জীবন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁতীবাজার পূজা কমিটির মণ্ডপের পেছনে তিনজন ছিনতাইকারী এক নারীর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তাদের ধরে ফেলার চেষ্টা করলে ছিনতাইকারীরা চারজনকে ছুরিকাঘাত করে মণ্ডপে একটি পেট্রোল বোমাসদৃশ বোতল নিক্ষেপ করে পালানোর চেষ্টা করে। তবে সেটি বিস্ফরিত হয়নি। এ সময় ধাওয়া দিয়ে তিনজনকে ধরে ফেলেন লোকজন। পরে তাদের কোতয়ালী থানা পুলিশ আটক করে নিয়ে যায়।

ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আশপাশের ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে তরল পদার্থ ভর্তি একটি বোতল জব্দ করা হয়েছে। আটকদের কাছে একটি চেইন ও ছুরি পাওয়া গেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমান পূজামণ্ডপের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা