× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪ ২০:২৭ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৪ ২০:৪৯ পিএম

ঢাকার শাহীনবাগ এলাকায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান। ছবি : আইএসপিআর

ঢাকার শাহীনবাগ এলাকায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান। ছবি : আইএসপিআর

দুর্গাপূজা উদযাপনে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকার শাহীনবাগ এলাকায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় মোহাম্মদ মুসা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সভাপতি, পুরোহিত ও সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন।

ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান পূজা উদযাপনের সামগ্রিক প্রস্তুতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

নৌবাহিনী প্রধান বলেন, ‘বাংলাদেশ একটি শান্তি প্রিয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্ম, বর্ণ ও পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করেন। সম্প্রীতির এই মিলন মেলায় নির্বিঘ্নে পূজা উদযাপনে সর্বত্র সুন্দর পরিবেশ বজায় রয়েছে। তবে সুযোগ সন্ধানীরা যেন কোনো অপতৎপরতা চালাতে না পারে, সে লক্ষ্যে নৌবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। পূজা উপলক্ষে সব পূজামণ্ডপের সুরক্ষার্থে যৌথ বাহিনীর টহল কার্যক্রম চলমান রয়েছে।’

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। পূজা উপলক্ষে ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় জেলার বিভিন্ন স্থানে টহল জোরদারের পাশাপাশি, জেলা ও উপজেলা পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী, কোস্ট গার্ড, র‌্যাব, পুলিশ, আনসার ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধির সমন্বয়ে কন্ট্রোল রুম স্থাপন করেছেন। যেকোনো নাশকতা কিংবা অপতৎপরতা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

দেশের সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করছে বলে মনে করেন রিয়ার এডমিরাল মুসা। পাশাপাশি তিনি সবার সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা